ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি

ক্লায়েন্টের ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার প্রিমিয়াম প্লাগিন ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি সম্পর্কে জানতে চান? তবে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমি আমার সম্পূর্ণ আর্টিকেলটিতে এই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
বর্তমানে অনেকেই এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানে না। তাই আপনিও যদি এই বিষয়ে জানতে চান তবে সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন। আশা করি আমার এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।

পেজ সূচিপত্রঃ ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া যা দিয়ে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের সমস্ত ক্ষতিকর ফাইলগুলো খুঁজে বের করে তা মুছে ফেলতে পারেন বলে আমি মনে করি। এর জন্য প্রথমে আপনার সাইটের সম্পূর্ণ ফাইল এবং ডাটাবেজের একটি নতুন ব্যাকআপ গ্রহণ করুন। আমি বলব এরপর এফটিপি বা ফাইল ম্যানেজার ব্যবহার করে প্রতিটি ফোল্ডার খুব ভালো ভাবে পর্যবেক্ষণ করুন। কোনো ফাইল যদি আপনার চেনা পরিচিত না হয় তবে দ্রুত সেটি মুছে ফেলার ব্যবস্থা গ্রহণ করুন।

এর জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে ড্যাশবোর্ডে গিয়ে plugin গিয়ে add new অপশনে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
তারপর একটি ইন্টারফেস আসবে যেখানে একটি সার্চ অপশন থাকবে। সে সার্চ অপশনে যেয়ে wordfence টাইপ করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
টাইপ করার পরপরই শুরুতে একটি প্লাগিন সামনে আসবে। সেটার install now অপশনে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
ক্লিক করার পরপরই সেটা ইন্সটল হয়ে গেলে পরবর্তীতে activate লিখা দেখাবে। আমাদেরকে সে বাটনে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
তারপর একটি ইন্টারফেস আসবে wordfence এর। যার উপরের বাটনে get your wordfence licence লেখা থাকবে। আমাদেরকে মূলত সেখানে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
তারপরে একটি ইন্টারফেস আসবে যেখানে আমরা wordfence ফ্রি লাইসেন্স পাব। ছবিতে মার্ক করা বাটনে অর্থাৎ get a free licence বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
ক্লিক করা হয়ে গেলে তারপর একটি pop up আসবে। সেখানে দুইটি অপশন থাকবে আমাদেরকে মূলত নিচের অপশনে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
ক্লিক করার পরপরই আরেকটি pop up আসবে। যেখানে আমাদেরকে ইমেইল দিতে হবে তারপর নিচে টার্ম এন্ড কন্ডিশন টিক চিহ্ন দিয়ে এবং ডান দিকে yes অথবা no অপশনে ক্লিক করে তারপর নিচে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
তারপর নতুন করে আরেকটি pop up আসবে। যেটা সাধারণত বুঝাবে আপনার কাজটি সম্পন্ন হয়েছে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
এরপর আপনাদেরকে সরাসরি আপনার জিমেইলে চলে যেতে হবে। কারণ wordfence থেকে আপনাদেরকে একটা মেইল পাঠানো হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
সেই জিমেইলের নিচে একটি licence key দেওয়া থাকবে। আমাদেরকে সাধারণত এই licence key কপি করতে হবে। ছবিতে দেওয়া যে জায়গাগুলো সিলেক্ট করা আছে সেটি সাধারণত লাইসেন্স কি বলা হয়। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
এরপর পুনরায় আগের pop up এ চলে যেতে হবে। এবার সেখানে গিয়ে install and existing licence বাটনে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
তার পরপরই আরেকটি pop up আসবে। যেখানে প্রথমে আপনাকে আপনার ইমেইল দিতে হবে, তারপর licence key পেস্ট করে দিতে হবে। পরের শেষে যেয়ে টার্ম এন্ড কন্ডিশন অপশন এ ক্লিক করে নিচে install licence বাটনে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
কাজটি সম্পন্ন হওয়ার পরে সরাসরি একটি pop up এ নিয়ে যাবে। যেখানে আপনাকে নির্দেশ করবে আপনার ড্যাশবোর্ডে চলে যাওয়ার জন্য। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে scan নামে একটি অপশনে ক্লিক করতে হবে। ছবিতে দেওয়া মার্ক করা অপশনটি মূলত স্ক্যান। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
এবার আপনাকে সরাসরি নিয়ে যাবে স্ক্যান করার জন্য। শুরুতে নিচে একটি বাটন দেখতে পারবেন। যেখানে লিখা থাকবে start new scan।
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
স্ক্যান করা মাত্রই আপনার কাজ শুরু হয়ে যাবে। পুরোপুরি স্ক্যান কমপ্লিট হতে কয়েকটি ধাপ কমপ্লিট হওয়া লাগে।
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
এরপর আপনি দেখতে পারবেন কোথায় কোথায় সমস্যা আছে। কারণ সমস্যাগুলো সাধারণত এলার্ট চিহ্ন দিয়ে বুঝানো হয়। এই সমস্যাগুলো আপনি ফাইল ম্যানেজারের গিয়ে খুঁজে পাবেন।
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
এবার আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের c panel এই চলে যেতে হবে। তারপর সেখানে যেয়ে file manager অপশনে ক্লিক করতে হবে। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
ক্লিক করার পরে সামনে অনেকগুলো ফোল্ডার আসবে। যার মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে public_HTML অপশনটি।
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
অপশনটিতে প্রবেশ করার পরে আপনাকে খুঁজতে হবে wordpressblog নামে একটি ফোল্ডার। খুঁজে পেলে সে ফোল্ডারে ক্লিক করে প্রবেশ করবেন। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
তারপর স্ক্যান করাতে যে সকল সমস্যাগুলো পেয়েছিলেন সেগুলো এই ছবিতে দেখানো বিভিন্ন রকমের অপশন গুলির মধ্যে থেকে খুঁজে বের করে ডিলিট করলে খুব সহজে ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভ করা সম্ভব হবে।
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-রিমুভ-করার-সহজ-পদ্ধতি
এরপর আমি বলবো সাইটের সমস্ত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং ইউজার ডাটাবেজ পরিষ্কার রাখুন। অনেক সময় হ্যাকাররা গোপনে নতুন অ্যাডমিন ইউজার তৈরি করে রাখে। যা সাইটের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে বলে আমি মনে করি। সমস্ত পদক্ষেপ শেষ করার পর সাইটের ক্যাশ ক্লিয়ার করুন এবং সিকিউরিটি প্লাগইন দিয়ে পুনরায় পুরো সাইট স্ক্যান করে নিশ্চিত হোন যে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ ম্যালওয়্যার মুক্ত হয়েছে। 

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার সংক্রমণের কারণ ও প্রয়োজনীয়তা

ওয়ার্ডপ্রেস সাইটে ম্যালওয়্যার সংক্রমণের প্রধান কারণ হলো অনিরাপদ বা ক্র্যাক করা থিম ও প্লাগইন ব্যবহার করা। আমি দেখেছি অনেকেই ইন্টারনেটে বিনামূল্যে পাওয়ার আশায় অবৈধ উৎস থেকে প্রিমিয়াম থিম ডাউনলোড করেন যা আসলে হ্যাকারদের তৈরি ফাঁদ। এই ধরনের থিমের ভেতরেই লুকিয়ে থাকে ভাইরাস যা আপনার সাইটের গোপন তথ্য চুরি করে নেয়। সাইটের সফটওয়্যার নিয়মিত আপডেট না করার কারণে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। ওয়ার্ডপ্রেসের প্রতিটি আপডেটে নতুন নতুন নিরাপত্তার কৌশল থাকে বলে আমি মনে করি।
আমার মতে আপনি যদি আপনার সাইটকে সবসময় আপডেট না রাখেন তবে হ্যাকাররা সেই পুরনো ছিদ্র দিয়ে সহজেই সাইটে প্রবেশ করতে সক্ষম হয়। তাই সিস্টেমকে আপডেট রাখা ম্যালওয়্যার প্রতিরোধের জন্য একটি অপরিহার্য কাজ বলে আমি মনে করি। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার সংক্রমণের ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যদি আপনার পাসওয়ার্ড খুবই সহজ হয়, তবে হ্যাকাররা স্বয়ংক্রিয় প্রোগ্রাম ব্যবহার করে মুহূর্তের মধ্যেই তা অনুমান করতে পারে বলে আমার ধারণা।। সাইটকে ম্যালওয়্যার থেকে বাঁচাতে হলে শক্তিশালী পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়।

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার আক্রমণের ক্ষতিকর প্রভাব

আমার মতে ম্যালওয়্যার আক্রমণের ফলে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংয়ে বিপর্যয় ঘটে। আমি দেখেছি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন যখন বুঝতে পারে আপনার সাইটটি অনিরাপদ তখন তারা আপনার সাইটের লিংক প্রদর্শন করা বন্ধ করে দেয়। ফলে আপনি ভিজিটর হারাবেন এবং ওয়েবসাইটের অর্জিত মান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এছাড়া এই ম্যালওয়্যার আক্রমণের ফলে আপনার ওয়েবসাইটের গতি অনেক কমে যায়। ক্ষতিকর স্ক্রিপ্টগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যার ফলে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং ব্যবহারকারীরা সাইটে প্রবেশ করতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হয়।
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যার-আক্রমণের-ক্ষতিকর-প্রভাব
ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি অনুসরণ না করলে আপনার সাইটের ভিজিটররা স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে বলে আমি ধারণা করছি। পরিশেষে ম্যালওয়্যার আক্রমণের ফলে আপনার সাইটের সংবেদনশীল তথ্য চুরি হতে পারে। যদি আপনার সাইটে কোনো ই-কমার্স বা সদস্য নিবন্ধন ব্যবস্থা থাকে তবে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্যের ঝুঁকি তৈরি হয়। এটি কেবল সাইটের ক্ষতি নয় বরং এটি আপনার আইনি জটিলতার কারণও হয়ে দাঁড়াতে পারে। যা কাটিয়ে ওঠা বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বলে আমি সহ অনেকেই ধারণা করে।

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার শনাক্তকরণের বৈশিষ্ট্য

আমি মনে করি ওয়েবসাইট ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তা বোঝার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সাইটে অদ্ভুত বা অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া। আপনি হয়তো কোনো বিজ্ঞাপন সেট করেননি কিন্তু সাইটের বিভিন্ন স্থানে স্প্যাম বিজ্ঞাপন বা বাটন দেখা যাচ্ছে। আমার মনে হয় এটি ম্যালওয়্যার আক্রমণের সবচেয়ে সাধারণ লক্ষণ। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে লক্ষ্য করতে পারেন ওয়েবসাইটের ফাইল পরিবর্তনের ধরণ। যদি দেখেন আপনার মূল সিস্টেম ফাইলগুলো বারবার নিজে থেকেই পরিবর্তিত হচ্ছে বা কোনো নতুন ফাইল, ফাইল ম্যানেজারে জমা হয়েছে তবে তা ম্যালওয়্যারের অস্তিত্ব জানান দেয়। তাই আমি বলবো এই ধরনের অস্বাভাবিকতা শনাক্ত করার জন্য নিয়মিত সার্ভার লগ পরীক্ষা করা প্রয়োজন। 

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার থেকে বাঁচার সিকিউরিটি প্লাগইনের সুবিধা

সিকিউরিটি প্লাগইনগুলো মূলত আপনার সাইটের প্রহরীর মতো কাজ করে বলে আমি মনে করি। এটি প্রতিনিয়ত সাইটের ফাইলগুলো স্ক্যান করে এবং কোনো ক্ষতিকর ফাইল পাওয়া মাত্র আপনাকে সতর্ক করে দেয়। ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি আয়ত্ত করার পাশাপাশি একটি ভালো সিকিউরিটি প্লাগইন ইনস্টল করা আপনার সাইটকে অনেকটা সুরক্ষিত রাখে।এই প্লাগইনগুলোর একটি বড় সুবিধা হলো এদের ফায়ারওয়াল ক্ষমতা। ফায়ারওয়াল বাইরের জগত থেকে আসা সন্দেহজনক ট্রাফিককে সাইটে প্রবেশ করতে দেয় না। আমার মতে এটি সাইটের নিরাপত্তা ছিদ্রগুলোকে ঢেকে রাখে এবং হ্যাকারদের আক্রমণকে শুরুতে থামিয়ে দেয় ফলে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে না।

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার জনিত সমস্যার বিভিন্ন প্রকারভেদ

ওয়ার্ডপ্রেস সাইটে আমি সবচেয়ে বেশি দেখেছি ব্যাকডোর ম্যালওয়্যার। এটি হ্যাকারদের আপনার সাইটের মূল কোডের গভীরে লুকিয়ে প্রবেশের একটি গোপন পথ দেয়। এমনকি আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তনও করেন তবুও তারা এই ব্যাকডোর ব্যবহার করে পুনরায় সাইটে প্রবেশ করতে পারে। যা রিমুভ করা বেশ কঠিন বিষয়। এছাড়া আরো রয়েছে স্প্যাম লিংক ইনজেকশন। হ্যাকাররা আপনার সাইটের কনটেন্টের ভেতরে অনেক স্প্যাম লিংক বসিয়ে দেয়। যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সব কিছু একেবারে নিয়ে নেওয়া জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি। আমার মতে এই লিংকগুলো বেশিরভাগ সময় অন্য কোনো খারাপ ওয়েবসাইট বা ক্ষতিকর সাইটের দিকে নির্দেশ করে। এটি আপনার সাইটের সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংয়ে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে।

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার দমনে ব্যাকআপের উপকারিতা

আমার মতে নিয়মিত ব্যাকআপ হলো আপনার ওয়েবসাইটের সুরক্ষার প্রধান চাবিকাঠি। যদি কোনো কারণে আপনার সাইট ম্যালওয়্যার আক্রান্ত হয় তবে পরিষ্কার করার ঝামেলার চেয়ে ব্যাকআপ রিস্টোর করা অনেক বেশি সহজ ও দ্রুত। একটি ভালো ব্যাকআপ থাকলে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার সাইটটিকে আগের নিরাপদ অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি না জানলেও নিয়মিত ব্যাকআপের সাহায্যে আপনি আপনার ডেটা সুরক্ষিত রাখতে পারেন বলে আমি পরামর্শ দিবো। ব্যাকআপ রাখার ক্ষেত্রে অবশ্যই সাইটের ডেটাবেজ এবং ফাইল আলাদাভাবে সংরক্ষণ করা প্রয়োজন। আমার মতে সম্পূর্ণ ব্যাকআপ থাকলে সহজেই মুছে যাওয়া আগের ভালো ফাইলসমূহ আবার প্রতিস্থাপন করা সম্ভব হয়।

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রোধে পাসওয়ার্ড ও ইউজার ব্যবস্থাপনার গুরুত্ব

আমি বিশ্বাস করি পাসওয়ার্ড ব্যবস্থাপনা হলো সাইটের প্রথম সারির নিরাপত্তা। কেবল শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলেই হবে না বরং নিয়মিত ব্যবধানে পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন। অনেক সময় হ্যাকাররা সাইটের দুর্বলতার চেয়ে মানুষের অসচেতনতাকে কাজে লাগিয়ে লগইন তথ্যের চুরি করে থাকে। ইউজার রোল বা ব্যবহারের ক্ষমতা সীমিত রাখা জরুরি বলে আমি মনে করি। আপনার সাইটের এডিটরদের প্রয়োজনীয় ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা দিবেন না। সাইটের মূল প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটর ক্ষমতা শুধুমাত্র আপনার হাতেই রাখা উচিত বলে আমি পরামর্শ দিবো।
অন্য কেউ অতিরিক্ত ক্ষমতা পেলে ভুলবশত বা অসাবধানতায় ম্যালওয়্যার ছড়াতে পারে বলে আমার ধারণা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা দুই স্তরের যাচাইকরণ ব্যবহার করা বুদ্ধিমানে কাজ। এটি বর্তমানে সবচেয়ে নিরাপদ একটি ব্যবস্থা। যদি কেউ আপনার পাসওয়ার্ড জেনেও ফেলে তবুও তারা আপনার মোবাইল ফোনে আসা ওটিপি ছাড়া আপনার সাইটে প্রবেশ করতে পারবে না। এই ছোট্ট একটি ব্যবস্থা আপনার সাইটকে হ্যাকারদের অধিকাংশ আক্রমণ থেকে বাঁচিয়ে দেবে বলে আমি মনে করি। কেননা এই ছোট্ট ব্যবস্থা যদি আপনি না করেন তবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ঝুঁকি থেকে যাবে।

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যারমুক্ত রাখতে নিয়মিত আপডেটের ভূমিকা

ওয়ার্ডপ্রেস কোর আপডেট করা সাইটকে ভাইরাসমুক্ত রাখার প্রধান ধাপ হিসেবে আমি মনে করি। নিয়মিত আপডেট ডেভেলপারদের দ্বারা নতুন নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করে। যা পুরনো ভার্সনের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। আপনি যদি সিস্টেম আপডেট না রাখেন তবে আপনি স্বেচ্ছায় আপনার সাইটকে হ্যাকারদের জন্য উন্মুক্ত করে রাখছেন। থিম এবং প্লাগইন আপডেট রাখা খুব ভাল কাজ। আমার মতে প্রতিটি আপডেট মূলত একটি নতুন নিরাপত্তা স্তর প্রদান করে। অনেক সময় ডেভেলপাররা তাদের থিম বা প্লাগইনে নতুন কোনো নিরাপত্তা ত্রুটি খুঁজে পেলে তা আপডেট দিয়ে ঠিক করে দেন। 
ওয়ার্ডপ্রেস-সাইটের-ম্যালওয়্যারমুক্ত-রাখতে-নিয়মিত-আপডেটের-ভূমিকা
আমি বলবো আপনি যদি সেটি ব্যবহার না করেন তবে সেই ত্রুটি দিয়ে সাইটে ম্যালওয়্যার ঢুকতে পারে। এছাড়া আপডেট করার আগে অবশ্যই ব্যাকআপ নেওয়া জরুরি। অনেক সময় আপডেট করার ফলে সাইটের ডিজাইন ভেঙে যেতে পারে বা নতুন কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপডেট দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার কাছে ব্যাকআপ আছে। নিয়মিত আপডেট এবং সতর্কতামূলক এই ধাপগুলো আপনার ওয়েবসাইটের জীবন দীর্ঘস্থায়ী করে। আর আপনি যদি এর পরেও এই নিয়ম গুলা না মেনে কাজ করেন তবে এটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

শেষ কথা

ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করার সহজ পদ্ধতি সম্পর্কে আমরা উপরের আলোচনা থেকে পরিষ্কার ধারণা পেয়েছি। আমি বলবো ওয়েবসাইট পরিচালনা করার সময় নিরাপত্তা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। হ্যাকাররা সবসময়ই নতুন নতুন পথ খুঁজছে আপনার সাইটে আঘাত করার জন্য তাই আপনার সচেতনতাই আপনার সাইটের সেরা সুরক্ষা বলে আমি মনে করি। প্রতিদিন নিয়ম করে সাইট মনিটর করা এবং আধুনিক সিকিউরিটি টুল ব্যবহার করা আপনার অভ্যাসে পরিণত করুন। মনে রাখবেন, একটি নিরাপদ ওয়েবসাইট কেবল আপনার ব্যবসার জন্য নয় বরং আপনার ভিজিটরদের কাছে আপনার নির্ভরযোগ্যতা প্রমাণ করে। 260435

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url